রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার আহ্ম্মদ আলী মৃধা গণগ্রন্থাগারের সম্মেলন কক্ষে বাংলাদেশ শিল্পী ঐক্যজোট কেন্দ্রীয় নেতৃবৃন্দ মঙ্গলবার দুপুরে স্থানীয় সাংস্কৃতিক সংগঠনের সাথে মত বিনিময় করেন। রাজবাড়ী জেলা শিল্পী ঐক্যজোটের আয়োজনে সভায় সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ ছাড়াও অভিনেত্রী সুজাতা আজিমসহ অন্যান্য অভিনেত্রীগণ উপস্থিত ছিলেন।
goalundo,rajbari.faridpur,pangsha,best local news 2018
goalundopaln news

মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের অন্যতম পৃষ্ঠপোষক শিহাব রিফাত আলম। অপূর্ব সাহা দ্বিজেনের সভাপতিত্বে সংগঠনের রাজবাড়ী জেলা শাখার সদস্য সচিব জীবন চক্রবর্তীর সঞ্চালনায় সভায় সংগঠনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক জিএম সৈকত, অভিনেত্রী সুজাতা আজিম, সরকারি গোয়ালন্দ কামরুল ইসলাম ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোয়াজ্জেম হোসেন বাদল, উপাধ্যক্ষ আব্দুল হালিম তালুকদার, শিল্পী এক্যজোট কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা কাজী জিনাত জিনি, কেন্দ্রীয় কমিটির যুগ্ম-অর্থ সম্পাদক জিএম স্পর্শ, রাজবাড়ী জেলা শিল্পী ঐক্যজোটের উপদেষ্টা নজরুল ইসলাম মন্ডল, কেন্দ্রীয় কমিটি নির্বাহী সদস্য, অভিনেতা শরীফ সরোয়ার, অভিনেত্রী সিমি, সুরাইয়া, রফিকুল ইসলাম প্রমূখ বক্তব্য রাখেন।
বক্তারা তাদের বক্তব্যে বর্তমানে শিল্প সমাজের দুর্দশার কথা তুলে ধরে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান। তার আগে শিল্পী এক্যজোটের কেন্দ্রীয় নেতৃবৃন্দ গোয়ালন্দ বাজার প্রধান সড়কে অবস্থিত সংগঠনের উপজেলা ও জেলা কমিটির কার্যালয়ে পৌছলে তাদেরকে ফুল দিয়ে বরণ করে নেন সংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ।