রাজবাড়ী জেলার ঐতিহ্যবাহী গোয়ালন্দ শহীদ মুক্তিযোদ্ধা ফকীর মহিউদ্দিন আনছার ক্লাবের সদস্য সংগ্রহ প্রক্রিয়া শুরু হয়েছে। এ লক্ষে ইতিমধ্যে ক্লাব কার্যালয় থেকে সদস্য ফরম বিতরন করা হচ্ছে।
goalanda


রাজবাড়ী জেলার ঐতিহ্যবাহী গোয়ালন্দ শহীদ মুক্তিযোদ্ধা ফকীর মহিউদ্দিন আনছার ক্লাবের সদস্য সংগ্রহ প্রক্রিয়া শুরু হয়েছে। এ লক্ষে ইতিমধ্যে ক্লাব কার্যালয় থেকে সদস্য ফরম বিতরন করা হচ্ছে।
জানা যায়, ১৯৫৯ সালে প্রতিষ্ঠার পর থেকে এ অঞ্চলের বিনোদন, রাজনীতি ও সামাজিক কর্মকান্ডের কেন্দ্রবৃন্দুতে পরিনত হয় এই ক্লাবটি। এই ঐতিহ্যবাহি প্রতিষ্ঠানটি সময়পোযোগি করে গড়ে তুলতে একটি বিশেষ এডহক কমিটি গঠন করা হয়। যার সভাপতি করা হয় গোয়ালন্দ পৌরসভার মেয়র শেখ মো. নিজামকে ও সাধারন সম্পাদক করা হয় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গোলাম মাহবুবুর রাব্বানীকে। এ কমিটি দৃশ্যমান উন্নয়নের পাশাপাশি গোয়ালন্দ কামরুল ইসলাম ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোয়াজ্জেম হোসেন বাদলকে আহবায়ক করে একটি গঠনতন্ত্র প্রণয়ন কমিটি এবং রাবেয়া ইদ্রিস মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ আব্দুল কাদের শেখকে আহবায়ক করে একটি সদস্য বাছাই কমিটি গঠন করা হয়েছে।
সদস্য আবেদন ফরমের মূল্য নির্ধারন করা হয়েছে ১শ টাকা। আগামী ১৫ মার্চ পর্যন্ত ফরম সংগ্রহ এবং জমা দেয়া যাবে। আবেদন ফরমের সাথে দুই কপি ছবি এবং জাতীয় পরিচয় পত্রের ফটোকপি সংযুক্ত করতে হবে।
ক্লাবের সভাপতি ও গোয়ালন্দ পৌরসভার মেয়র শেখ মো. নিজাম বলেন, গঠনতন্ত্র অনুযায়ী সদস্য সংগ্রহ শেষ হলে একটি প্রক্রিয়ার মধ্য দিয়ে পূর্নাঙ্গ কমিটি গঠন করা হবে। নতুন কমিটি এসে সমস্ত বিষয় গুলি দৃঢ়করন বা সংস্করণ করবেন। এমনটাই আমার প্রত্যাশা। এ ক্ষেত্রে তিনি সকলের সহযোগিতা কামনা করেন।

গোয়ালন্দ শহীদ মুক্তিযোদ্ধা ফকীর মহিউদ্দিন আনছার ক্লাবে